মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধের ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বেড়িবাধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙনকবলিত বেড়িবাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ শেলী বালার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁধ সুরক্ষা দলের সদস্য ময়না রানী, অঞ্জলী রানী, মুঞ্জিলা খাতুন, তাপসী রানী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জোয়ারের চাপে এই বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদীর লবণাক্ত পানি  ঘরবাড়িতে ঢুকে পড়ে। খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধটি আজ চরম ঝুঁকিপূর্ণ। একটু পানির চাপ বাড়লেই এই বাঁধ ভেঙে এলাকার সব ভেসে যাবে। আমরা আর ত্রাণ চাই না, আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাই।”

 স্থানীয় বাসিন্দা রায়হানুল ইসলাম রাহাত বলেন,  অবৈধভাবে নাইন্টি পাইপ বসিয়ে লোনা পানি ওঠা-নামা করার মাধ্যমে কৃষিজমি ও বেড়িবাঁধের ক্ষতি হচ্ছে।   তিনি অবৈধ নাইন্টি পাইপ অপসারণ ও বাঁধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা  দাবি করেন ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে রিংবাঁধ বা পর্যাপ্ত উচ্চতা ও প্রশস্ততা সম্পন্ন একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার। 

 সুইডেন দূতাবাস ও ইউএন উইমেন’র সহায়তায় এবং ‘বিন্দু নারী উন্নয়ন সংগঠন’-এর বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ  প্রকল্পের আওতায় গঠিত ‘খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দল’ এ মানববন্ধনের আয়োজন করে।

উল্লেখ্য, লঘুচাপ ও জোয়ারের পানির প্রবল চাপে গত (২৮ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে কপোতাক্ষ নদের তীরবর্তী খুটিকাটা-চাউলখোলার বাঁধটির ধবস শুরু হয়।  


Tag
আরও খবর