লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।
লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।
সারাদেশের ন্যায় লাখাইয়ে ৭৩৩ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে
'কৃষক কার্ড' ও প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ৩ঘটিকায় ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ, জেলা বিএনপির হাজী এনামুল।
এসময় ভিডিও কন্সফারেন্সে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে যুক্ত হয়ে তা সরাসরি প্রত্যক্ষ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান, কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ডক্টর এম আক্তার আহাদ স্বপন সহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ ও লাখাই উপজেলার করাব ইউনিয়ন এর ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের একাংশ।
উদ্বোধন পরবর্তী সময়ে ৯৭০ জন কৃষককে কৃষক কার্ড এর প্রতিকি বিতরণ ও ৭৩৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেক এর বিকাশ মোবাইল নম্বর এ ২৫০০ টাকা করে প্রেরণ করা হয়েছে। এ টাকা কৃষকেরা ব্যাংক থেকে উত্তোলন করবেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে সরকারি প্রণোদনার অর্থ পৌঁছানোর ফলে প্রান্তিক কৃষকেরা কোনো রকম মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই নিজেদের প্রাপ্য অর্থ পুরোপুরি বুঝে পাচ্ছেন।