সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা কুলিয়ারচরে কৃষক কার্ড পেলেন ১,০৭৮ কৃষক, রিকশা পেলেন ১০ দরিদ্র পরিবার আদমদীঘির চাঁপাপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন

হাফিজ শফিক উদ্দিন, ইউপি সদস্য পদপ্রার্থী ০৩নং ওয়ার্ড জয়কলস ইউপি

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের সদস্য  প্রার্থী হয়ে খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন।


তিনি সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। সুলতানপুর গ্রামের মোঃ রিফাত উল্লাহ'র ছেলে হাফিজ শফিক উদ্দিন।


ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার বিষয়ে হাফিজ শফিক উদ্দিন বলেন “জয়কলস ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা রয়েছে।

এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হতে চাই।”

তিনি বলেন, “নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে ওয়ার্ডের জনগণের খাদিম হব।। পাশাপাশি জয়কলস  ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডবাসীর বহু বছরের আকাঙ্ক্ষা শিক্ষা,স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।”


হাফিজ শফিক উদ্দিন আরও বলেন,জয়কলস ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা রয়েছে যারা অর্থের অভাবে ঠিকটাক মতো পড়া লেখা চালিয়ে যেতে পারছে না তাদের কে সরকারি সহযোগীতায় লেখা-পড়া করানোর চেষ্ঠা করবো এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে ইউপি সদস্য প্রার্থী  হাফিজ শফিক উদ্দিন প্রার্থী হওয়ার আগ্রহকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর প্রার্থিতা বর্তমানে আগ্রহ ও প্রস্তুতির পর্যায়ে রয়েছে। চূড়ান্ত মনোনয়ন ও নির্বাচনী কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তফসিল ও বিধিবিধান অনুযায়ী নির্ধারিত হবে।

আরও খবর