শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা সভা স্হানীয় গুঞ্জন কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 

 ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।

​প্রধান অতিথির বক্তব্যে, এমপি মাহবুবুল আলম সালেহী বলেন, "শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে আমাদের এই ধারাবাহিক উদ্যোগ। আজকের এই মেধা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি। পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে উলিপুর তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।"

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করেন এবং শিক্ষা বিস্তারে উলিপুর উন্নয়ন ফোরামের এই সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে মেহমান হিসেবে বক্তব্য দেন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর এড. কামাল কবির লিটন, সেক্রেটারি প্লাবন সরকার, শিক্ষক আলমগীর বাদশা, উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মোর্শেদা বেগম, উলিপুর উপজেলা ছাত্রশিবির (উত্তর) সভাপতি, আব্দুল্লাহ আল ফারাবী, দক্ষিণ সভাপতি রাকিব হাসান প্রমূখ। #


Tag
আরও খবর