ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী আগামী ইউপি নির্বাচনে কেমন চেয়ারম্যান চান লোহাগাড়ার মানুষ? শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে অত্যন্ত জরুরি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই কাল: চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-লুটপাট ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত কলেজছাত্র জাকারিয়া হত্যায় একজন গ্রেপ্তার গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের জামিন, তীব্র প্রতিক্রিয়া ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টায় জয়পুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া মোড়ে এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করবেন
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা এবং নাগরিকদের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে তোলা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আশপাশের পরিবেশ, নালা-নর্দমা ও পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত ভূমিকা রাখাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী হাসিবুল আলম, ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল বাতেন, শহর শাখার আমীর মাওলানা ছাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান, পেশাজীবি শাখার আমীর মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

আয়োজকরা ডেঙ্গু প্রতিরোধে শহরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন অভিযান পরিচালনার ঘোষণা দেন এবং সর্বস্তরের নাগরিককে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহবান জানান।

Tag
আরও খবর