মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত



 আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিত কল্পে চাহিদা বিশ্লেষণ ও চুড়ান্ত করণের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 
রূপান্তর ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বড়দল ইউপির প্যানেল চেয়ারম্যান-২ কেএম রকিবুজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক এমরান হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ওয়াটার এইড বাংরাদেশের প্রোগ্রাম লীড জাকিয়া নাজনিন ও রূপান্তরের পরিচালক ফারুক হোসেন। সভায় অন্যদের মধ্যে বড়দল ইউপির সাবেক প্রশাসক ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, ডিপিএইচই উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের উপজেলা ম্যানেজার শহিদুল ইসলাম, উত্তরণের মনিরুজ্জামান জোয়ার্দ্দার, বারসিকের আসাদুজ্জামান আসাদ, মহিলা মেম্বার হাফিজা খাতুন তমা প্রমুখ বক্তব্য রাখেন।
বড়দল ইউনিয়নে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় রূপান্তরের বাস্তবায়নে ৭ হাজার ৫০৭ পরিবারের মধ্যে ৫ হাজার ৪০৩ পরিবারকে নিরাপদ পানির আওতায় আনা হয়েছে। যা ৭২%। নিরাপদ পানির বাইরে থাকা ২৮% তথা ২ হাজার ১০৪ টি পরিবারকে দ্রুত সময়ে নিরাপদ পানির আওতায় আনতে মাঠ পর্যায় থেকে জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। এবং এলাকা ও প্রযুক্তি নির্ণয় করে কর্ম পরিকল্পনা করা হয়েছে। সভায় কর্ম পরিকল্পনা ও ১০০% নিরাপদ পানি কভারেজ অর্জনের রোডম্যাপ এবং স্বস্ব ওয়ার্ডের সামাজিক মানচিত্রের মাধ্যমে চাহিদা উপস্থাপন করেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সহযোগি সদস্যবৃন্দ। উত্থাপিত চাহিদা বিশ্লেষণ ও চুড়ান্তকরণের লক্ষ্যে পরামর্শ গ্রহন করা হয়। 
Tag
আরও খবর