দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩


সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ছয়টি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাতে জেলার আশাশুনি থানাধীন দীঘলারআইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মোবাইল অ্যাপস ও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মো. আল-আমিন শেখের ছেলে ইয়াসিন হোসেন (২০), সোনাতনকাটি গ্রামের মো. আজিজুল সানার ছেলে মো. শরিফুল ইসলাম (৩০) এবং শ্যামনগর উপজেলার চাউলখোলা গ্রামের নূর মোহাম্মদ সানার ছেলে নূরে আলম হোসেন (৩৬)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আশাশুনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ডিবি পুলিশের সদস্যরা আশাশুনির প্রতাপনগর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দীঘলারআইট গ্রামের রুহুল আমিন শেখ (৭৫)-এর বসতবাড়ির উঠানে মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়ার আসর বসানো হয়েছে।

সংবাদ পেয়ে ডিবি পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হন। পরে দীঘলারআইট এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এসব মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

ডিবি পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে অনলাইন জুয়ার বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর