দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় জয়পুরহাটের আক্কেলপুরে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) জয়পুরহাট জেলা কমান্ডার আব্দুর রাহীদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। বাছাই কার্যক্রমে জয়পুরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহাবুব আলম বলেন, দেশবিরোধী অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি ও অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। এ কারণে দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, ওয়ার্ড থেকে উপজেলা ও জেলা পর্যায় পর্যন্ত সদস্য বাছাইয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি অর্থনৈতিক লেনদেনে জড়িত হতে পারবেন না। আক্কেলপুর উপজেলার ৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তার জন্য মোট ২৫০ জন যোগ্য প্রার্থীকে বাছাই করা হয়েছে। আক্কেলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জোসনা আক্তার বলেন, দুর্গাপূজায় দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য বাছাইয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কেউ তথ্য দিলে তাকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এ সময়  উপজেলা প্রশিক্ষক হেদায়েত উল্লাহ উপজেলা প্রশিক্ষিকা ইয়াফি  উপজেলা আনসার কোম্পানি কমান্ডার দেলোয়ার হোসেন সহ আনসার ও ভিডিপি বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আক্কেলপুর উপজেলার ৩৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য মোট ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে বাছাই করা হয়েছে
Tag
আরও খবর