দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 


‘পরিষ্কার রাখি, নিরাপদ থাকি, ঝিনাইগাতী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিউটি অব ঝিনাইগাতী’ এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতায় ছিল ‘তারুণ্যের ঝিনাইগাতী’।


সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা। 


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অন্তু বল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ‘বিউটি অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. পারভেজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরসহ আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।


অভিযানের অংশ হিসেবে হাসপাতালের আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও পরিচালকদের সঙ্গেও সচেতনতামূলক আলোচনা করেন স্বেচ্ছাসেবীরা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও জনসমাগমস্থলে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইগাতীকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Tag
আরও খবর