দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন

অপরাধ দমন, পেশাদারিত্ব ও সততার অনন্য স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন। জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের সামগ্রিক কর্মদক্ষতার বিচারে সকল থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ ওসির সম্মাননা অর্জন করেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

শ্রেষ্ঠ ওসির এই অর্জনের পাশাপাশি শ্রীমঙ্গল থানার অন্যান্য কর্মকর্তারাও সফলতার স্বাক্ষর রেখেছেন। উক্ত সভায় শ্রীমঙ্গল থানার এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন। এ ছাড়া ডিউটি চলাকালে হাতেনাতে ছিনতাইকারী গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের দুঃসাহসিক ভূমিকার জন্য শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রয়েল দেবনাথকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়ে জানান, দায়িত্ব পালনে অপেশাদার আচরণ, অনিয়ম বা কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতি বজায় রেখে পুলিশি সেবায় শতভাগ সততা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার কড়া নির্দেশ দেন তিনি।

জেলায় সেরা ওসির মর্যাদা পাওয়ার পর শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানান, এই অর্জন শ্রীমঙ্গল থানার সকল পুলিশ সদস্যের যৌথ পরিশ্রমের ফল। শ্রীমঙ্গল উপজেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত রাখতে, মাদক ও আইনি শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশ কঠোর অবস্থান ধরে রাখবে।

Tag
আরও খবর