বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ

খুঁড়ে রেখেছে

রংপুরের পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ কোদাল দিয়ে খুঁড়ে ফেলা এবং বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে। এতে গত দেড় মাস ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী একটি পরিবার। এ ঘটনায় উপজেলা প্রশাসন, থানা ও ভূমি কার্যালয়ে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার দাবি করেছে পরিবারটি।

ঘটনাটি ঘটেছে উপজেলার অন্নদানগর ইউনিয়নের নবু চালুনিয়া গ্রামে। ভুক্তভোগী আবুল হোসেনের পরিবার ও স্থানীয়দের দাবি, পূর্বপুরুষের আমল থেকে ব্যবহৃত ওই চলাচলের পথ সরকারি সিএস, এসএ নকশা ও খারিজি নথিতে ‘রাস্তা’ হিসেবে নিবন্ধিত রয়েছে। সম্প্রতি রাস্তার ৩৪ মিটার অংশে সিসি ঢালাই করা হয়। অভিযোগ, ওই পাকা রাস্তার ওপর এবং ঘরের দেয়াল ঘেঁষে সুপারি গাছসহ বিভিন্ন ফলদ গাছ লাগিয়েছেন ইব্রাহীম মিয়া।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির ভেতরের আঙিনা ও যাতায়াতের পথেও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে এবং বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না পরিবারের সদস্যরা।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরিবারের শিশুরা। তাদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি পরিবারের কেউ অসুস্থ হলে জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে বাড়ির পেছনের দিঘির পাড়ের সরু ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে নারী, শিশু ও বৃদ্ধদের চলাচল করতে হচ্ছে। এতে অসাবধানতাবশত শিশুরা পুকুরে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা।

স্থানীয়রা জানান, সমস্যার স্থায়ী সমাধানের আশায় এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা ও ভূমি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে দেড় মাস পার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, এ ঘটনার প্রতিবাদ করায় তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা দ্রুত সরেজমিন তদন্তের মাধ্যমে চলাচলের পথ উন্মুক্ত করা এবং নিরাপদে বাড়ি থেকে বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে ইব্রাহীম মিয়ার বাড়িতে একাধিকবার গেলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর