সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা এবং পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে মানুষ-হাতির সংঘাত কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে অবৈধ বন দখল বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


শনিবার (১০ অক্টোবর) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।


আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে অত্যন্ত সচেতন। এসব বিষয়কে গুরুত্ব দিয়েই তাঁরা শেরপুরের গারো পাহাড়ে এসেছেন। গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী ও বন বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্ত্রী বলেন, গারো পাহাড়ে হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি পর্যটন ব্যবস্থার উন্নয়ন করা গেলে মানুষ ও হাতির মধ্যে সংঘাত কমিয়ে আনা সম্ভব। এতে বনাঞ্চল রক্ষা এবং অবৈধভাবে বনভূমি দখল বন্ধের পথও সুগম হবে।


শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।


এ সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গণমাধ্যমকর্মী, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য, উপজেলা বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।


মতবিনিময় সভা শেষে হাতির আক্রমণে হতাহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন মন্ত্রী।


এর আগে তিনি ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকায় হাতির চলাচলের পথ পরিদর্শন করেন। এ সময় মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন তিনি।

Tag
আরও খবর