বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০।

লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০ লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার (১০ই অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে বরকত আলী ও সালিম উদ্দিনের গোস্ঠির মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের একটি যৌথ পুকুরে ফুল মিয়ার পক্ষের লোকজন মাছ ধরতে গেলে বাচ্চু মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ উভয় পক্ষের ৩৫/৪০জন লোক আহত হন। গুরুতর আহতদের মধ্যে, ফুল মিয়া (৬০), ফাহিম (১৬), বরকত আলী (৩৫), নাঈম (১৯), ইমন (১৮) আরজান (৪৭), ফুল মিয়া (৬০), ফাহিম (১৬), , বায়েজিদ (৫০) ও মিজান মিয়া (৫০) লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দিকে কামরুল ইসলাম (৫০),ইমরান মিয়া(৪০) এবং এনামুল হক(২৮)কে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং মহি উদ্দিন (৩০)সালিম উদ্দিন (৭০)ও জুনারা বেগম(৪)কে অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল এবং গিয়াস উদ্দিন (৪০)কে সিলেট এম এ জি উসমানী মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। লাখাই থানার ওসি শরিফ আহমেদ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় গ্রামবাসীর সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
Tag
আরও খবর