জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় জনগণের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার চান প্রধানমন্ত্রী রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু পীরগাছায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নোয়াখালীতে কিশোর কিশোর অপরাধ বিরোধী অভিযানে আটক ১০৪ কয়রায় আদালতের আদেশ অমান্য করে গাছ গাছালি কর্তন ও ঘরবাড়ি নির্মাণসহ নানাবিধ অভিযোগ অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র উদ্ধার, অপহরণের ভয় দেখিয়ে ২৪ হাজার টাকা আদায় গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে বিএনপি নেতার নির্বাচনী উঠান বৈঠক বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা

মেধার জয়গান আর শিক্ষার দীপশিখা ছড়িয়ে দিতে এবং উদীয়মান তরুণ মেধাবীদের নতুন উদ্যমে অনুপ্রাণিত করতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য সংবর্ধনা অনুষ্ঠান। 'রক্তসেবা ফাউন্ডেশন লক্ষ্মীপুর’-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননায় সিক্ত করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য সংবর্ধনার শুভ সূচনাতেই সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। পঞ্চম শ্রেণির ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থী, জেএসসি এবং সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য জিপিএ-৫ অর্জনকারীদের হাতে তুলে দেওয়া হয় ডিকশনারী বই ও স্মারক ক্রেস্ট। 

তবে আয়োজনের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে, যখন শিক্ষা জীবন শেষ করে, সফল ব্যাক্তিত্ব লক্ষ্মীপুর মাতুয়াকান্দা গ্রামের কৃতি সন্তান বিসিএস ক্যাডার জুডিশিয়াল মেজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল হক ও লক্ষ্মীপুর মুন্সীবাড়ি গ্রামের কৃতি সন্তান বিসিএস ক্যাডার ডা. সুমাইয়া আক্তারকে মঞ্চে ডেকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এসময় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১৪ জন, জেএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত ৫ জন ও এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। 

লক্ষ্মীপুর দি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর দি-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মুশিউর রহমান। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন। 

রক্তসেবা ফাউন্ডেশন লক্ষ্মীপুর এর সেচ্ছাসেবী ও লক্ষ্মীপুর দি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মো. হুমায়ুন কবির, মো. হেলিম মিয়া, মো. আমিনুল ইসলাম, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মো. মোবারক হোসেন (বোরহান), মো. শুভা, শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ সহ এলাকার সুধীজন, সামাজিক ব্যক্তিত্ব এবং রক্তসেবা ফাউন্ডেশনের সেচ্ছাসেবী কর্মী আব্দুল্লাহ, আসিফ ইকবাল, জুবায়ের সাকি, ফয়সাল আহমেদ, সাইফুল ইসলাম (ছোটন), মোবারক হোসেন, মহসিন রানা, হাবিব বীর, সাইফ, লাদেন তপু সহ সংগঠনের প্রাণোচ্ছল সদস্যরা পুরো আয়োজন জুড়ে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এ্যাডভোকেট মুশিউর রহমান বলেন, মেধাবীদের পথচলাকে সুগম করতে এমন স্বীকৃতি সময়ের দাবি। যেকোনো ভালো কাজের স্বীকৃতি পেলে, ভালো কাজে সকলই উৎসাহিত হয়। আমর বিশ্বাস শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিশুরুপ উক্ত সংবর্ধনায় তারা অনুপ্রাণিত হবে এবং মেধা বিকাশে আরও এগিয়ে যাবে। তবে রক্তসেবা ফাউন্ডেশন মেধাবীদের সম্মানিত করার এই ধারা সমাজে এক অনন্য মানবিক মূল্যবোধের সূচনা করল।

সংগঠনের নেতারা জানান, এটি কেবল একটি বার্ষিক অনুষ্ঠানই নয়, বরং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক ব্রত। ''রক্তসেবা ফাউন্ডেশন লক্ষ্মীপুর' দীর্ঘদিন ধরেই অসহায় শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদান, মানবিক সহায়তা, বৃক্ষরোপণ অভিযান ও নারী উন্নয়নের মতো নানাবিধ সামাজিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে।

অনুষ্ঠানে আসা অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আবেগপ্লুত হয়ে জানান, মেধার এই সঠিক মূল্যায়ন এবং মায়েদের প্রতি এমন বিরল সম্মাননা এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে ও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে গভীরভাবে অনুপ্রাণিত করবে। 

আরও খবর