রংপুরের পীরগাছায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা এনসিপির প্রধান যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ ঘন্টা ২০ মিনিট আগে
৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৯ ঘন্টা ২৫ মিনিট আগে