শ্যামনগরে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(১২ অক্টোবর) শিরিশ ফুল গাছের ভাইরাস আঠা সংগ্রহ করতে যেয়ে মোঃ শাহিনুজ্জামান(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শাহিনুজ্জামান উপজেলার কাশিমাড়ী ইউপির গোবিন্দপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,সকাল ৭টার দিকে শিরিশ ফুলগাছের ভাইরাস আঠা সংগ্রহ করতে যেয়ে গাছ থেকে নিচে পড়ে যেয়ে গুরুতর আহত হন শাহিনুজ্জামান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য জেলা সদর সাতক্ষীরা হাসপাতালে প্রেরণ করেন। এ অবস্থায় জেলা সদরে পৌঁছানোর আগে পথিমধ্যে তার মৃত্যু হয়।
কাশিমাড়ী ইউপির সমাজসেবক আব্দুর রশিদ ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ ঘন্টা ২ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৬ ঘন্টা ১০ মিনিট আগে
১৬ ঘন্টা ১১ মিনিট আগে