তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল জাল জব্দ, ৭ জেলে আটক

গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল জাল জব্দ, ৭ জেলে আটক

গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল জাল জব্দ, ৭ জেলে আটক 


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সহ ৭ জনকে আটক করে দৌলতদিয়া নৌ-পুলিশ। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।


সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।


আটককৃতরা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার মাঝেমিয়ার ডাঙ্গি এলাকার রিপন খান (৩৫) ও ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকার শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী এলাকার মিজান শেখ (২৭) এবং আমিন ফকিরের ডাঙ্গী এলাকার সোবহান শেখ (৩০)। অন্য দুজন গোয়ালন্দ উপজেলার নইমুদ্দিন খাঁ পাড়া এলাকার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।


দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধে নৌ-পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী তিনটি নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



আরও খবর