চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-10-2026 07:49:33 pm


বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (DMCH) একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়াম (Scientific Symposium) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (BSPMR)-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  



আজ ১২ অক্টোবর ২০২৬ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং ভবনের (DMCH-2) 'প্রফেসর এস জি এম চৌধুরী সেমিনার হল'-এ এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। আর্থ্রাইটিস ও মাস্কুলোস্কেলিটাল সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা পদ্ধতির সর্বশেষ অগ্রগতি এবং নতুন ক্লিনিকাল অভিজ্ঞতা আদান-প্রদানের উদ্দেশ্যে এই একাডেমিক সেমিনারের আয়োজন করা হয়েছিল।  


অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ড. এম এম জামান।  

সেমিনারে সম্মানিত অতিথি (Guest of Honor) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ তাসলিম উদ্দিন।  

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DMCH-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফারহাদ হোসেন, উপ পরিচালক ডা। আশরাফ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হাসান হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ মিনহাজ, সহযোগী অধ্যাপক ডা :আতিকুল্লাহএবং BSPMR-এর সাধারণ সম্পাদক ড. এম. এ. কে. আজাদ।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন DMCH-এর ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. মোঃ সোহেল রানা।  

সিম্পোজিয়ামে বৈজ্ঞানিক গবেষণাপত্র ও পেপার উপস্থাপন করেন এমডি রেসিডেন্ট চিকিৎসক ড. আতিকুন্নেসা ("A Double Threat to Mobility: Back pain with Hip pain in a Young Man") এবং ড. লুনা আক্তার ("A Complex Hip-Pelvic-Spinal Challenge in a 12-year-old girl")।  

উপস্থাপিত গবেষণার ওপর বিশেষজ্ঞ প্যানেলিস্ট (Panel of Expert) হিসেবে মতামত প্রদান করেন ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোঃ মনোয়ার আলী, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ড. লুৎফান নেসা, এবং রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. রাফিয়া আফরোজ।  


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধীনে বহির্বিভাগে ৬ দিনে ৬টি বিশেষায়িত ক্লিনিকের ঘোষণা করেন আজকের প্রোগ্রামের সভাপতি , ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ড. এম এম জামান।  তিনি আরও বলেন এই ক্লিনিক সেবাগুলো বর্তমানে প্রচলিত নয়, সকলের কাছে এই সেবা পৌছাতে পারলে সর্বসাধারণগণ উপকৃত হবেন।


পরিশেষে, নেভিয়ান লাইফসাইন্স পিএলসি (Nevian Lifescience PLC)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢামেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বিভাগের মেডিকেল অফিসার ড. গোলাম মাহফুজ খান।

আরও খবর