চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম শ্রেণির শিক্ষার্থী কনা আক্তারের বাল্যবিয়ে সংঘটিত হয়েছে। সোমবার এ ঘটনাটি ঘটে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, কনা আক্তার সোহাগী স্বপ্ন সিঁড়ি হাই স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। সে হাটুলিয়া গ্রামের কদ্দুস মিয়া মেয়ে। তার সাথে ঈশ্বরগঞ্জ উপজেলার নয়শিমুল গ্রামের আব্দুল হামিদের ছেলে মিন্টু মিয়ার বিয়ের আয়োজন করা হয়। রবিবার স্থানীয় বিয়ের কাজী উবায়েদ উল্লাহ ২ লাখ টাকা দেনমোহরে এ বিয়ের রেজিস্ট্রি কাবিন সম্পন্ন করেন বলে তার পরিবার জানায়।

এ বিষয়ে কাজী উবায়েদ উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিয়ের রেজিস্ট্রি কাবিন করা হয়নি। তবে গতকাল ছেলে পক্ষ তার কাছে গিয়েছিল। পরে তাদেরকে জন্ম নিবন্ধন ও কোর্ট ম্যারেজের কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে।

এদিকে উপজেলা পরিষদে কন্যাশিশু দিবসের অনুষ্ঠান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা। আইন অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনার বাবা কদ্দুস মিয়াকে ৪ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার জানান, বিয়ের রেজিস্ট্রি কাজটি রোববার স্থানীয় কাজীর মাধ্যমে সম্পন্ন করেছে মেয়েটির পরিবার। সোমবার ছিল বিবাহ অনুষ্ঠান। বরপক্ষ যেন বিয়ে বাড়িতে না আসে এবং কন্যা সম্পাদন করা না হয় সে ব্যাপারে কনার বাবাকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।


Tag
আরও খবর