শেরপুরের ঝিনাইগাতীতে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং মৎস্য ও পশুখাদ্য আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক চারটি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারা লঙ্ঘনের দায়ে পৃথক তিনটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আইন লঙ্ঘনের দায়ে দায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং মৎস্য ও পশুখাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘন্টা ৫ মিনিট আগে
৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭ ঘন্টা ১২ মিনিট আগে
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪ ঘন্টা ১৩ মিনিট আগে