“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জাকির হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাশেম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা শাহরিন, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আখিয়া ইফতিজা লাবণ্য ও চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরা শাইয়ারা মৃত্তিকাকে পুরষ্কৃত করা হয়।
৭ ঘন্টা ৫ মিনিট আগে
৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭ ঘন্টা ১২ মিনিট আগে
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ ঘন্টা ১২ মিনিট আগে