অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি

ছবি সংগৃহীত

‎উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় স্বীকারের আহ্বান, ঋণ নয়—ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার চান বক্তারা
‎
‎‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন বক্তারা। তাঁদের বক্তব্য, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর বিরূপ প্রভাবের বড় বোঝা বহন করতে হচ্ছে উপকূলীয় জনগোষ্ঠীকে। এ ক্ষতিপূরণ অনুদান বা ঋণ নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার।
‎
‎উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা অংশ নেয়। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগকালীন উদ্ধার ও প্রস্তুতিবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে মোংলাসহ উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের নানা বিরূপ প্রভাবের মুখে রয়েছে। লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে মানুষের জীবন-জীবিকা এবং সম্পদের ক্ষতি হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।
‎
‎ওয়াটারকিপার্স বাংলাদেশের মো. নূর আলম শেখসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের মানুষ নিয়মিত ক্ষতির মুখে পড়ছে। অথচ এই সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান নগণ্য। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ও পুনর্বাসনে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থ ছাড় এবং উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় স্বীকারের ওপর তাঁরা গুরুত্ব দেন।
‎
‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতি ও চলমান কার্যক্রম তুলে ধরেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান এবং কৃষি কর্মকর্তা পীযুষ রায়সহ অন্য কর্মকর্তারা দুর্যোগের ঝুঁকি কমাতে টেকসই অবকাঠামো নির্মাণ ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।
‎
‎বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোকে তাদের দায়িত্ব অনুযায়ী অর্থায়ন করতে হবে। এ অর্থ যেন ঋণের বোঝা হয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর নতুন চাপ সৃষ্টি না করে, সে বিষয়েও গুরুত্ব দেন তাঁরা। ব্র্যাক, ফ্রেন্ডশিপ, উত্তরণ ও কেয়ার বাংলাদেশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
‎
‎কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার, স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবি জানানো হয়।

‎
আরও খবর