মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় এ দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল "ঘর থেকেই শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি"।
দিবসটি পালনের শুরুতে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)সাফফাত আরা সাঈদ এর নেতৃত্বে কুলিয়ারচর বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে ভূমিকম্প ও অসাবধানতা বশত আগুন লাগলে কি কি করনী তার একটি মহড়া প্রদর্শন করে।মহড়া প্রদর্শণ শেষে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাদিয়া আফরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. ইলিয়াস ভূইয়া, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা সুলতানা,স্থানীয় সাংবাদিক বৃন্দসহ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বন্যা,ঘুর্নিঝড় এবং ভূমিকম্পের মত যেকোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জন সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হয়ে আসছে।
৪ ঘন্টা ২১ মিনিট আগে
৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৩ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে