শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় পারিবারিক শত্রুতার জেরে মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম

লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও।

লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। লাখাই উপজেলার পূর্ব বুল্লা এবং মোড়াকরি গ্রামে বসতঘরের মেঝে কেটে চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে পুর্ব বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। চোরচক্র ঘরের মেঝেঁ কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার রাতে প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরের ভিটা কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা ঘরে সিঁদ কাটা দেখতে পান। পরে ঘরের মালামাল চুরির বিষয়টি তাঁদের নজরে আসে। ভোক্তভোগী সাইফুল মিয়া বলেন,আমি মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে বাড়ীতে এসেছি,এবং রাতে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি,সকালে দেখি মোবাইল নাই এবং মেঝে কাটা,এখন মোবাইল কিনবো সেই টাকা নাই। এ দিকে একই দিনে লাখাই উপজেলায় দিনে-দুপুরে জানালা ভেঙে ও মেঁঝে কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ি থেকে এক ভরি স্বর্ণালংকার এবং অন্য একটি বাড়ি থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মোড়াকরি পশ্চিম বন্দের রমজান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির লোকজন ঘরে না থাকার সুযোগে দুর্বৃত্তরা টিনের ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘর থেকে এক ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় তারা। একই গ্রামের দীঘির উত্তরপাড় এলাকার রফু মিয়ার বাড়িতেও মেঁঝে কেটে চুরির ঘটনা ঘটেছে। ওই বাড়ি থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এর আগেও ওই এলাকায় সিঁধ কেটে একাধিক চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে চুরি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব চুরির ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকায় চোরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত চুরি হওয়া মালামালের বিস্তারিত মূল্য কিংবা কোনো সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
Tag
আরও খবর