শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় পারিবারিক শত্রুতার জেরে মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান



 আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত অনুদানের চাউলের ডিও প্রদান করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় মিলনায়তনে ডিও প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মন্দির কমিটির সভাপতি/সেক্রেটারীদের হাতে ডিও তুলে দেন প্রধান অতিথি সাতক্ষীরা-৩ আসন (আশাশুনি-কালিগঞ্জ) এর এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সম্পর্কে একটি খারাপ ধারনা আপনাদের মাঝে প্রচার করা হয়ে থাকে। যা সম্পুর্ণ অমুলক। পৃথিবীতে পুরুষ ও নারী থেকে সৃষ্ট সকলে আমরা মানবিক ভাই। ধর্ম যার তার কাছে। সবাই স্ব স্ব ধর্ম পালন করে থাকি। ধর্ম যার যার দেশ ও রাষ্ট্র সবার। যার ধর্ম সেই পালন করবে। রাষ্ট্রকে উন্নত করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রত্যেকের থাকতে হবে। শান্তি শৃংখলা রক্ষায় আমরা সবাই চেষ্টা করবো। উল্লেখ্য, এমপি রবিউল বাশারের মাধ্যমে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মন্দির ও শ্মশানে ৫২ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস,  প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। সবশেষে প্রধান অতিথি বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি/ সেক্রেটারীদের হাতে বরাদ্দ অনুদানের ডিও তুলে দেন।
একই স্থানে ইউএনও শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় অপর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। অনুষ্ঠানে উপরোক্তদের কয়েকজন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি দুটি ডিও মন্দির কমিটির সভাপতিদেন হাতে তুলে দেন।

Tag
আরও খবর