শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সকল দূর্গাপূজা মন্ডপ তথা ৭১টি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ড.মোঃ মনিরুজ্জামান আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেছেন। 

শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় টায় উপজেলা অডিটোরিয়াম হলে  উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান করিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহি মুন্না'র সঞ্চলনায় এ শারদীয়া শুভেচ্ছা উপহার প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

 উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির  হাতে ৫০০০ টাকা শুভেচ্ছা উপহার তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির। 

এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  অধ্যাপক আবু সাঈদ,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কৃষকদল কেন্দ্রীয় নেতা ও ডেপুটি এটনি জেনারেল আব্দুস সালাম খান, কেন্দ্রীয় যুবদল নেতা শাহাজান রনি, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, পুজা উদযাপন ফ্রন্ট এর উপজেলা সভাপতি দেবব্রত ব্যানার্জী, পৌর আহবায়ক বাবুলাল মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ সহ উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান  অতিথি ড.মনিরুজ্জামান বক্তব্যে  শান্তিপুর্ন ভাবে দুর্গোৎসব পালনের আহব্বান জানান।তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের সকল সমস্যার সমাধানে আমাদের উপজেলা মনিটরিং সেল পাশে থাকবে। সাথে সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করবেন।  তিনি বলেন অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখানো আছি, আগামীতেও থাকবো। 

ছবিঃ শ্যামনগরে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রদান করছেন  ডঃ মনিরুজ্জামান। 




Tag
আরও খবর