সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় আক্কেলপুর উপজেলা মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে আক্কেলপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকতা জোসনা বেগম সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশির-উর-রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক হেদায়েত উল্লাহ, প্রশিক্ষিকা ইয়াফি, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার দেলোয়ার হোসেনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। ব্রিফিংয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জোসনা বেগম দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে নির্ধারিত শিফট অনুযায়ী ডিউটি করতে হবে। পূজামণ্ডপে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত বা সন্দেহজনক পরিস্থিতি দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আক্কেলপুর উপজেলার ৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ২৪৪ জন সদস্য-সদস্যা মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন তাঁরা দায়িত্ব পালন করবেন। অধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে পুরুষ ও মহিলা আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানানো হয়। ব্রিফিংয়ে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের দায়িত্বশীল ও সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখার নির্দেশনা দেওয়া হয়।
Tag
আরও খবর