শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদের খোঁজখবর নেবেন।
সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে তিনি রংপুর যাবেন। এরপর পর্যায়ক্রমে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
আতিকুর রহমান রুমন বলেন, ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পূজারিদের শুভেচ্ছা জানাবেন এবং তাদের সাথে কুশল বিনিময় করবেন।
তিনি আরও জানান, চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মঙ্গলবার রাতেই ঢাকায় ফিরবেন সরকারপ্রধান।
এর আগে রবিবার রাতে রাজধানীর মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
উল্লেখ্য, মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ ঘন্টা ২১ মিনিট আগে
২১ ঘন্টা ৩২ মিনিট আগে
২১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে