শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সিলেটের আল-হিদায়াহ একাডেমির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরামর্শ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) আম্বরখানাস্থ একাডেমি প্রাঙ্গণে এই ফিজিক্যাল চেক-আপ ও চিকিৎসা পরামর্শ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা. আখলাক আহমেদ।
দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের দল শিক্ষার্থীদের নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন। চিকিৎসা পরামর্শক হিসেবে সেবা প্রদান করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সিনিয়র লেকচারার ডা. কে. এম. হাফিজুর রহমান এবং পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান ও গলা (ENT) বিশেষজ্ঞ ডা. মুফতি মোহাম্মদ শামস।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় উপস্থিত ছিলেন আল-হিদায়াহ একাডেমির চেয়ারম্যান সোহেল আল মাহমুদ, প্রিন্সিপাল আলমগীর হোসাইন এবং শিক্ষক হাফেজ মাওলানা আবিদ হাসান।
এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত থেকে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে ভূমিকা পালন করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
৬ ঘন্টা ৭ মিনিট আগে
৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ ঘন্টা ২২ মিনিট আগে