সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার

নিরাপদ সমাজ গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাইফ সেইফার সংস্থার নেতৃবৃন্দ। এ লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাটের শাহ আমানত ভিআইপি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় এসব উদ্যোগের কথা জানানো হয়।

সংগঠনের প্রচার সম্পাদক নাছরিন ফৌজিয়ার সঞ্চালনায় এবং সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও মাটিরাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্য হাফেজ আবু হানিফ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টা। বাল্যবিয়ে, মাদকাসক্তি ও অন্যান্য সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম বলেন, মানুষের জীবন রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই লাইফ সেইফারের পথচলা। মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবা এবং দক্ষ নার্স তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এ লক্ষ্য পূরণে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর নজরুল ইসলাম বলেন, একটি উন্নত সমাজের ভিত্তি হলো মানবিকতা, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিকত্ব। সামাজিক সমস্যা সমাধানে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করতে হবে। মানুষের কল্যাণে গৃহীত উদ্যোগগুলো যেন ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে জন্য পরিকল্পিত কর্মসূচি ও ধারাবাহিক কার্যক্রম প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সদস্য জোবায়দা শিরিন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সদস্য দিদারুল ইসলাম, জসিম উদ্দিন, মফিজুল ইসলাম, এনায়েত উল্ল্যাহ এবং দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেনসহ অন্যরা।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag
আরও খবর