জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে পাথর্শী ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু। বর্ধিত সভা উদ্বোধন করেন উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী।
পাথর্শী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।
পাথর্শী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা মেম্বারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,
উপজেলা বিএনপির সহসভাপতি একেএম শহিদুর রহমান শহিদ, সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত।
সভায় প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আলোচনায় অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত রাখতে রাখতে হবে। যাতে আগামী ইউপি নির্বাচনে সবগুলো ইউপিতে চেয়ারম্যান-মেম্বার পদে আমাদের লোকজন বিজয় হতে পারে।'
১ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
২১ ঘন্টা ১ মিনিট আগে
২১ ঘন্টা ২৫ মিনিট আগে