তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কেশবপুরে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার প্রথম প্রহর রাত ১২ ঘটিকা ১মিনিটে কেশবপুর পাবলিক ময়দান শহীদ মিনারে স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কেশবপুর প্রেসক্লাব এবং বিভিন্ন পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন এর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন ও বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন এর সভাপতিত্বে ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি রফিকুল ইসলাম পিটু, তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, যুব ক্রীড়া সম্পাদক মোহাব্বত হোসেন, উপজেলা শ্রমিক লীগ নেতা মুনসুর আলী, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসনা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু সাইদ লাভলু, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুল রশিদ, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, আওয়ামী লীগ নেতা শেখর রঞ্জন দাস প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসন।

এর পর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলিয়নে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আরও খবর