এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা

বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় ক্লাবগুলোর মধ্যে ৭৪সেট খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মোঃ মেহরাব হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এক সময় বানিয়াচং ক্রীড়া ক্ষেত্রে সুনাম ছিল। সেই সুনাম ফিরিয়ে আনতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একজন ক্রীড়াবিদ কখনও মাদকসেবি হতে পারেন না। সাবেক ছাত্রনেতা শেখ সোহেল আহমদ এর সঞ্চালণায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুজিবুল হোসেন মারুফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন, গণঅধিকার পরিষদ নেতা তাওহীদ হাসান, বানিয়াচং ক্রিকেট ক্লাব সভাপতি ইকবাল হোসেন খান মনি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাউছার আহমদ প্রমুখ।
Tag
আরও খবর