নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

৫ দিনব্যাপী পাঁজিয়া বইমেলার উদ্বোধন করলেন এমপি.শাহীন চাকলাদার


যশোরের কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়ায় ৫ দিন ব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি ওই বইমেলার শুভ উদ্বোধন করেন।এসময় পাঁজিয়া বইমেলার স্মরণিকা অক্ষর ও পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের যৌথ প্রকাশনা ত্রৈমাসিক সাহিত্য ও গবেষণা বিষয়ক পত্রিকা ইংগিত নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।


বইমেলা উদযাপন পরিষদের সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, পাঁজিয়া ডিগ্রি কলেজর অধ্যক্ষ মোঃ রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মুকুল।


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম হ্যাপী, কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ন-আহবায়ক আবু সাঈদ লাভলু,সহ-সভাপতি বাবুর আলী গোলদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ও পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ মাসুদা বেগম বিউটি, পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়, বইমেলা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ  সম্পাদক  রিয়াজ লিটন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কবি সাহিত্যিক সহ নানা শ্রেণী-পেশার মানুষ মেলায় অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে স্থানীয় ও বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান মঞ্চস্থ হয়। 


বইমেলা উদযাপন পরিষদের সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, প্রতিদিন স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান রয়েছে। প্রতি বারের ন্যায় এবারও বইমেলা উদযাপন করা হচ্ছে। উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। 


আরও খবর


deshchitro-6a8aee606df99-230826065808.webp
বিড়ালের মা গ্রেপ্তার

১ ঘন্টা ৪৪ মিনিট আগে