চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়ষন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে  শান্তি সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি  ২০২৩ইং ) বিকাল ৪টার দিকে মাটিরাঙ্গা দলীয় কার্যালয় থেকে একটি শান্তি সমাবেশের র্যালি বের হয়ে মাটিরাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা পৌর  যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, বাবু হিরনজয় ত্রিপুরা,  মাটিরাঙ্গা উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি জহির উদ্দিন খন্দকার, মাটিরঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো তসলিম উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বিএনপি জামাত আন্দোলনের নামে  সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে অভিযোগ করে জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো জানিয়ে বক্তারা আরো বলেন,দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শান্তি সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

আরও খবর