দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান নৈসর্গিক নৈপুণ্যের লীলাভূমি কক্সবাজার


--লেখকঃ প্রফেসর ড.  মোহাম্মদ আবু নাছের 

বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র সম্পর্কে আজ কিছু বলার জন্য প্রস্তুতি নিয়েছি। ভ্রমণের জন্য বাংলাদেশের জনগণের মধ্যে অধিকাংশ  জনগণের প্রথম দর্শনীয় স্থান হলো কক্সবাজার। এছাড়াও বাংলাদেশে ভ্রমণের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর ও চমৎকার স্থান।


আমাদের এই সুন্দর বাংলাদেশে সুজলা সুফলা নদীমাতৃকার দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সমারোহের এদেশে রয়েছে নানাবিধ ঐতিহাসিক নিদর্শন সম্বলিত ১০০০ এর অধিক দর্শনীয় স্থান।  এদের মধ্যে সর্ব প্রথমে রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার । 


নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর ও দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। নৈসর্গিক নৈপুণ্যে গড়া আল্লাহর সৃষ্টির এক প্রাকৃতিক ভূমি কক্সবাজার।  অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত এই কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণে আসে।।

কক্সবাজার সমুদ্র সৈকত চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এর অবস্থান। কক্সবাজার ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) পর্যন্ত বিস্তৃত।


কক্সবাজারের পাশাপাশি এখানে ভ্রমণের জন্য আরও রয়েছেঃ লাবণী পয়েন্ট, হিমছড়ি, ইনানী বিচ।

ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৪১৪ কি.মি. । ঢাকা থেকে কক্সবাজার ৩ উপায়ে যাওয়া যায়ঃ সড়কপথ, রেলপথ, আকাশপথ।


ঢাকা থেকে বেশ অনেক গুলো বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। উল্লেখযোগ্য বাস গুলো হলঃ গ্রীন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সৌদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, এস.আলম পরিবহন, সোহাগ পরিবহন।


ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করে:

সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী ইত্যাদি ট্রেন যাওয়াআসা করে থাকে।



বিমান বাংলাদেশ, নভোএয়ার, ইউএস বাংলা সহ আরও বেশকিছু বিমান ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে।


বাসের টিকিটের মূল্য ঢাকা থেকে নন এসি- ১২০০ টাকা থেকে ২০০০ টাকা। এসি- ১৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত প্রতি সিটের ভাড়া হয়ে থাকে।


ট্রেনের টিকিটের মূল্য ঢাকা থেকে  ৮০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত।


বিমানে টিকেটের মূল্য ঢাকা থেকে  ৪০০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার টাকা পর্যন্ত।

[বিঃদ্রঃ বাস,ট্রেন ও বিমানের ভাড়া পরিবর্তনশীল।]


আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১১ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৪ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩১ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে