সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

আশাশুনিতে মানসিক ভারসামহীন অপরিচিত নারী

আশাশুনি উপজেলার কাকবাসিয়া মৎস্যসেট এলাকায় গত এক মাস যাবৎ চৌকির উপর বসবাস করছেন এক মানসিক ভারসাম্যহীন অপরিচিত নারী। 
দীর্ঘদিন মহিলাটি অবস্থান করায় এলাকার মানুষ মানবিক কারণে তাকে মাঝে মধ্যে খাদ্য প্রদান করে থাকে। স্থানীয় অনেকে জানান, তারা তার সাথে সখ্যতা করে কথা বলে জেনেছেন, মহিলার নাম মরিয়াম বিবি, বয়স অনুমান ৭০ বছর। তিনি দিনাজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুল ইসলামের কন্যা বলে জানতে পেরেছে তারা। ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন সময় তার স্বামী হানাদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে জানাগেছে।  তার পিতা অনেক আগে মারা গিয়েছেন। ছেলে মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রয়েছে বলে তিনি ব্যক্ত করে থাকেন। এর বাহিরে আর কিছু বলতে পারছেনা তিনি। আবদুল বারিক সানা, মাসুম বিল্লাহ, আনারুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, এক মাস আগে মহিলাটি মৎস্য সেট এলাকায় ঘোরাঘুরি করতে ছিল। রাতে একটি চায়ের দোকানের চৌকির উপর ঘুমিয়ে পড়েন। সেই থেকেই এক মাস যাবত বাজারে ঘোরাঘুরি ও একই খাটের উপর বসে শুয়ে ঘুমিয়ে কাটাচ্ছেন। বাজারের চায়ের দোকান, হোটেল ব্যবসায়ী ও যুবকরা তাকে সকাল বিকাল রুটি কলা ভাত দিয়ে থাকেন। তিনি মাঝে মাঝে কথা বলেন এবং আবার মুখ বন্ধ করে থাকেন।
ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, কাকবসিয়া হাজী মৎস্য সেট এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলার আসার কথা তিনি শুনেছেন। তবে কোথা থেকে ও কিভাবে এলেন তা তিনি জানেন না। দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, মানসিক ভারসাম্যহীন মরিয়ম বিবির কথা আপনার মুখ থেকেই শুনলাম। খোঁজ নিচ্ছি এবং বিভিন্ন স্থানে মেসেজ পাঠিয়ে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় কিনা দেখবো। তিনি উপজেলা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করার জন্য জানান।

Tag
আরও খবর