মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুঁড়ে ছাঁই,৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি


ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকান্ডে পুঁড়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুঁড়ে ছাঁই হয়ে গেছে।এতে ব্যবসায়ীদের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানা গেছে।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে পল্লী চিকিৎসক মো.জালাল উদ্দিনের ঔষধের দোকানে আগুন লাগে।


বাজারের পাহারাদাররা আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়।এসময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষনা দেওয়া হয়। এতে আশে পাশের মানুষজন এসে আগুন নেভাতে সক্ষম হন।


ততক্ষণে মো.জালাল উদ্দিনের ঔষধের দোকান এবং আঃ কুদ্দুসের চায়ের দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।


ঔষধ ব্যবসায়ী মো.জালাল উদ্দিন এবং চায়ের দোকানদার আঃ কুদ্দুস বলেন,রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে আসি। বুধবার সকালে খবর পেয়ে গিয়ে দেখি দোকানের সব পুঁড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ৩ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান তারা।


স্থানীয় বাসিন্দা মো.মেহেদী হাসান নাঈম বলেন, ভোর ৫ টার দিকে মাইকে আগুন লাগার ঘোষনা শুনে আমরা এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হই।এতে পাশের সকল দোকানপাট রক্ষা পায়।


স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান মো.কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েছি।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেছি। 

আরও খবর