গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

৬ মাসের জন্য ঢাকায় অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা করবে রোমানিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-03-2023 03:53:44 pm

রোমানিয়া চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি ভিসা প্রদানের জন্য ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা করবে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে রোমানিয়াকে তাদের কনস্যুলার পরিষেবা পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি আরো জানান, রোমানিয়ার কনস্যুলার দল তাদের পরিষেবা পরিচালনার জন্য ৫ মার্চ ঢাকা পৌঁছবে।

সাবরীন আরো বলেন, রোমানিয়ার একটি কনস্যুলার দল গত বছর তিন মাস তাদের সেবা পরিচালনা করে ৫,৪০০টি ভিসা দিয়েছিলছে।

তিনি বলেন, রোমানিয়ার সফল কনস্যুলার সেবা দেখার পর- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এখানে একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য চিঠি পাঠিয়েছেন।

সাবরীন বলেন, ‘আশা করা হচ্ছে যে, চলতি বছরের এই সময়ের মধ্যে রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশী নাগরিককে ভিসা দেবে।’

আরও খবর