কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

এমপি হোসনে আরা বলেছেন, শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান বলেই মানুষ ভালো আছে


জামালপুর-শেরপুর-৩১৮ সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান বলেই দেশের মানুষ আজ ভালো আছে। দেশের উন্নয়ন হচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মানবতার মা। সেকারণেই দেশে কোনো অভাব নেই।'

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামে খলিল মেম্বারের বাড়িতে 'শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরপুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ আসনের সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা এমপি বলেন, 'শেখ হাসিনার মতো সৎ প্রধানমন্ত্রী পৃথিবীতে নেই। তিনি সৎ বলেই দেশের উন্নয়ন হচ্ছে। গ্রাম এখন শহরে রূপান্তর হয়েছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন হবে না। দেশের মানুষ ভালো থাকবে না। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা ভালো থাকলে, দেশের উন্নয়ন হবে। দেশের মানুষ ভালো থাকবে। আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না থাকে, সেকারণে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে।' 

এমপি হোসনে আরা আরও বলেন, বিএনপি-জামায়াত  জ্বালাও-পোড়াওয়ের পথ বেঁচে নিয়েছে। তারা নাশকতা  ছাড়া আর কিছুই জানে না। দুর্নীতি করায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে। তার ছেলে দুর্নীতিগ্রস্ত তারেক জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে দেশে আসতে পারে না।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, 'আমি আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনের এমপি পদপ্রার্থী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আপনারা আমাকে ভোট দেবেন। দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, আমরা তাঁকেই ভোট দেবো। নৌকা মার্কায় যেখানে আপনারা সেখানে থাকবেন।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি হোসনে আরার ছেলে কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সাবেক সম্পাদক মীর শরিফ হাসান লেলিন,  উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, আওয়ামী লীগ কর্মী হেলাল উদ্দিন প্রমুখ। উঠান বৈঠকে অন্তত চার শতাধিক নারী অংশ নেন।

আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে