দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শেখ হাসিনার সরকার নারী শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে-এমপি আমু

ঝালকাঠির নলছিটিতে ৩ মার্চ শুক্রবার বিকেলে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু (এমপি) বলেন বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। নারী শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র মুক্তিযুদ্ধাদের অন্যতম সংগঠক আলহাজ্ব আমির হোসেন আমু

আরও বলেন, পাকিস্তান আমলে সারাদেশে মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় ছিল তারা আমাদের র্শিক্ষায় পিছিয়ে রাখতে চেয়েছিল। আজকে আমরা সকল ক্ষেত্রে তাদের থেকে এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা নারী শিক্ষায় অগ্রাধিকার দিয়েছেন। বির্ভিন্ন প্রতিষ্ঠানে আগের চেয়ে নারী কর্মকর্তার হার অনেক বেশি এবং দক্ষতার সাথে বির্ভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে। 

এর আগে তিনি ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা বিশিষ্ট নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবনের শুভো উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ 

চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম, জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তরুন কর্মকার,জি এস জাকির প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ। সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস ও শামিম মল্লিক।

এর আগে আমির হোসেন আমু নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৬ মিনিট আগে