লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপিয়ে প্রাণ দিলেন কৃষক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 01:04:33 pm

বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাইফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে ঘটনাটি ঘটে।


সাইফুল নওগাঁ সদর এলাকার দিঘাহার গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। পরিবারে তার স্ত্রী ও তিন মেয়ে আছে।


দায়িত্বরত গেটম্যান শাহাদাত হোসেন জানান, চিলাহাটী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল রকেট মেইল ট্রেন। বিকেল ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে পৌঁছামাত্র ওই ব্যক্তি মোবাইলফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।


সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

Tag
আরও খবর