মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে অগ্নিকান্ডে পুড়লো কৃষকের ২ গোয়ালঘর

নান্দাইলে অগ্নিকান্ডে পুড়লো কৃষকের ২ গোয়ালঘর 


ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকান্ডে পুঁড়লো দুই কৃষকের ২ গোয়ালঘর।এতে তাদের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  ক্ষতিগ্রস্ত দুই কৃষক হলেন কয়ারপুর গ্রামের মো.খলিল ও আবুল হাশেন।


শুক্রবার (৩ মার্চ)সন্ধা ৭ টার দিকে  উপজেলার খারুয়া ইউনিয়নের কয়ারপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য দেওয়া খড়ের ধোয়া থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানা গেছে।


ক্ষতিগ্রস্ত দুই কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়,সন্ধা ৭ টার দিকে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয় তারা।এসময় আশে পাশের মানুষজন এসে আগুন নেভাতে সক্ষম হন।


ততক্ষণে দুই কৃষক মো.খলিল ও আবুল হাশেনের দুটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ২ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান তারা।


স্থানীয় সাবেক ইউপি সদস্য ওয়ালিউল্লাহ বলেন, খড়ের ধোয়া থেকে অগ্নিকান্ডের সুত্রপাত।খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হই।এতে বাড়ির অন্যান্য ঘরগুলো আগুন থেকে রক্ষা পায়।


স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান মো.কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত দুই কৃষকের বাড়ি গিয়েছি।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেছি। 

আরও খবর