লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

জলসা বন্ধে যথাসময়ে পদক্ষেপ নিলে প্রাণহানি হতো না: হেফাজতে ইসলাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 03:46:45 pm

পঞ্চগড়ে যথাসময়ে পদক্ষেপ না নেওয়ায় আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভরত মানুষের ওপর পুলিশের গুলি চালানো ও এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। অবশ্য জলসা বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এ সংগঠনের নেতারা।


হেফাজত নেতারা বলেছেন, জলসা বন্ধের পদক্ষেপ যদি দুই দিন আগে করা হতো, তাহলে জানমালের ক্ষতি হতো না। সঠিক সময়ে প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে।


আজ শনিবার এক বিবৃতিতে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ করার কথা আমরা আগেই বলেছিলাম। কিন্তু সেটি করা হয়নি। এর ফলে স্থানীয় তৌহিদী জনতা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে; দুজনকে প্রাণ দিতে হলো।’


হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন, ইসলাম কারও জানমালের ক্ষতিসাধনকে সমর্থন করে না। নবীপ্রেমী তৌহিদী জনতা এসবের সঙ্গে যুক্ত নয়। জনতার প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিশেষ কোনো গোষ্ঠী এ কাজ চালাতে পারে। প্রশাসনের উচিত তাদের খুঁজে বের করা।


পঞ্চগড়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হেফাজত নেতারা। বিবৃতিতে তাঁরা বলেন, ইসলাম কারও জানমালের ক্ষতিসাধনকে সমর্থন করে না। নবীপ্রেমী তৌহিদী জনতা এসবের সঙ্গে যুক্ত নয়। জনতার প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিশেষ কোনো গোষ্ঠী এ কাজ চালাতে পারে। প্রশাসনের উচিত তাদের খুঁজে বের করা।


আহমদিয়া সম্প্রদায় নিয়ে সমস্যার স্থায়ী সমাধান জরুরি মন্তব্য করে হেফাজত নেতারা বলেন, ‘এই সমস্যার স্থায়ী সমাধান হলো, এ সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। অমুসলিম সংখ্যালঘু হিসেবে তারা নিজ ধর্ম পালন করলে আমাদের কোনো সমস্যা নেই।’ আহমদিয়া সম্প্রদায়ের অনুসারীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি জানান নেতারা।


জলসা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে


এদিকে আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, আহমদিয়া জামাতের বইপুস্তক, পত্রপত্রিকা ও সভা-সমাবেশ বন্ধ করতে হবে।


পঞ্চগড়ে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, ইমানি আন্দোলনে অংশগ্রহণকারী কাউকে মামলা, গ্রেপ্তার কিংবা হয়রানি করা যাবে না।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াতের সহসভাপতি মাওলানা মাহফুজুল হক, মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, যুগ্ম মহাসচিব মুফতি মাসউদুল করীম প্রমুখ।

Tag
আরও খবর