লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

নিকেতনে এসি বিস্ফোরণ: দগ্ধ গোপাল মল্লিক মারা গেছেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 04:12:49 am

রাজধানীর নিকেতনে এসি বিস্ফোরণে দগ্ধ গোপাল মল্লিক (২৮) মারা গেছেন। শনিবার (৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত গোপাল গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়-নারায়ণপুর গ্রামের দিজেন মল্লিকের ছেলে। তিনি এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। গোপাল নিকেতনে ভাড়া বাসায় বসবাস করতেন।


শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, শনিবার সকালে এসি বিস্ফোরণের পর আগুনের ঘটনায় দগ্ধ হন গোপাল মল্লিক। তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। গোপাল মল্লিকের শরীরের শতভাগ দগ্ধ ছিল।


ডা. আইউব হোসেন বলেন, ‘একই ঘটনায় মো. মিজান (২০) নামে আরেকজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি দগ্ধ নন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।’

Tag
আরও খবর