লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

ছুটির দিনে জমজমাট চট্টগ্রাম বাণিজ্যমেলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 04:15:44 am

চট্টগ্রামে চলছে মাসব্যাপী বাণিজ্যমেলা। চট্টগ্রাম চেম্বার এ মেলার আয়োজন করেছে। শনিবার (৪ মার্চ) ছুটির দিনে এ মেলা জমে উঠেছিল। এদিন নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠের মেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে ওঠে। পড়ন্ত বিকেলে মেলায় মানুষের ঢল নামে। ব্যবসায়ীরা বলছেন, দিন যতই গড়াচ্ছে মেলায় কেনাবেচাও বাড়ছে।


তবে দর্শনার্থীদের বাড়তি উপস্থিতিতে বিকেলের দিকে মেলায় প্রবেশেও বেশ ঝক্কি পোহাতে হয়েছে। তবে পুরো মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। মেলায় শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শনিবার বিকেলে সরেজমিনে বাণিজ্যমেলার এমন চিত্র দেখা গেছে।


নগরীর চান্দগাঁও আবাসিকে থাকেন আলীম উদ্দিন ও জেসমিন আকতার দম্পতি। তিন বছরের ছেলেকে নিয়ে মেলায় আসেন এ দম্পতি। অনেক জিনিসপত্র পছন্দ হলেও কিছু কেনা হয়নি। তিনি বলেন, ‘মেলায় বড় বড় কোম্পানি প্যাভিলিয়নে আলাদা ছাড় থাকে। গৃহস্থালি কিছু জিনিস কিনবো। আজ পরিবার নিয়ে পছন্দ করে গেলাম। দিন কয়েক পর একা এসে কিনে নিয়ে যাবো।’


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসির আলী বলেন, ‘আমরা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য সিআরবিতে এসেছিলাম। পরে ঘুরতে মেলায় ঢুকেছি। এবার মেলার পরিবেশ বেশ ভালো। আগের চেয়ে ওপেন স্পেস (খোলা জায়গা) বেড়েছে। মানুষের জটলা হচ্ছে না। মেলায় বড় বড় কোম্পানিগুলোর প্যাভিলিয়নগুলো দর্শনার্থীদের নজর কাড়ছে।’


স্কুলশিক্ষিকা অন্বেষা চক্রবর্তী বলেন, ‘প্রতি বছর এ মেলায় আসি। শনিবারও স্কুল বন্ধ। এ সুযোগে মেলায় আসলাম। গৃহস্থালি কিছু জিনিসপত্র কিনেছি। আরও কিছু কিনবো। মেলায় অনেক স্টল একসঙ্গে থাকায় বুঝে-শুনে জিনিসপত্র কেনা যায়।’


গত ১৬ ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলা শুরু হয়। এবার প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে বসেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ৩০তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, তিনটি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল বসানো হয়েছে। এবার মেলায় অংশ নিয়েছে তিন শতাধিক প্রতিষ্ঠান।


মেলায় ফরেন জোন ও মেগা স্টলগুলোতে বাহারি ও চমকপ্রদ নানান ডিজাইনের কাপড় এসেছে। বিশেষ করে নারীদের থ্রি-পিস, লেহেঙ্গা, চুড়িদার, গহনা, জুতাসহ রকমারি দেশি-বিদেশি পণ্যের পসরা বসেছে। তবে মেলায় বেশি বিক্রি হচ্ছে গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা, শো-পিস, তৈজসপত্র, জুতা, জামার বিক্রিও ভালো। প্রায় সব প্যাভিলিয়ন ও স্টলে আকর্ষণীয় ছাড়ে পণ্য বিক্রি হচ্ছে।


মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন বলেন, এরইমধ্যে ১৭ দিন পার হয়েছে। আরও ১৩ দিনের মতো সময় রয়েছে। আশা করছি, সামনের দিনগুলো বেশি জমজমাট হবে।


তিনি বলেন, ‘এবার মেলার পরিসর বেড়েছে। দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে মেলায় ঘোরাফেরা ও কেনাকাটা করতে পারছেন। পুরো মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা রয়েছে। মনিটরিংয়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা।’

Tag
আরও খবর