লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ চট্টগ্রাম মেডেকেলে ভর্তি ১৮ জন, দুজন আইসিইউতে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 04:31:43 am

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত ১৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের একজনের নাম প্রভাষ, যার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।


এছাড়াও চিকিৎসাধীন আরও ছয়জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসা শেষে এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ তথ্য অনুযায়ী, চমেক হাসপাতালের ২নং ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ৭ জন, ২০নং ওয়ার্ডে ৩ জন, ২৬ নং ওয়ার্ডে ২ জন, ২৮নং ওয়ার্ডে ৪ জন এবং আইসিইউতে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন মো. আরাফাত আলম, মো. মনসুর, নারায়ণ ধর, মো. ফোরকান, জাহিদ হাসান, জসিম উদ্দিন এবং রোজী আক্তার। এর মধ্যে আরাফাত ও জাহিদের অবস্থা গুরুতর। ২৬নং অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন রিপন মরাগ ও মো. ওসমান। রিপনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৮ নং নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ৪ জন হলেন- মো. মজিবুর রহমান, আব্দুল মোতালেব, নাওশাদ সেলিম চৌধুরী এবং ফেন্সি। ওই ওয়ার্ডে মজিবুর ও ফেন্সির অবস্থা গুরুতর। ২০নং চক্ষু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সোলাইমান, মো. শাহরিয়ার এবং মো. আজাদ। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মো. মাসুদ ও প্রভাষ।


চিকিৎসকদের উদ্বৃত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ২৬ জনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসকরা ৬ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২০ জনের মধ্যে দুইজনকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে এখনো বিভিন্ন ওয়ার্ডে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজন রয়েছেন আইসিইউতে।


শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- শামসুল ইসলাম, ফরিদুল আলম, রতন, আবদুল কাদের ও সালাউদ্দিন। স্থানীয়রা জানান, বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়।

Tag
আরও খবর