লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 07:00:18 am

বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি হাইডং-০৯ নামের একটি বিদেশি জাহাজ। রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি।


মোংলা বন্দরের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, ২৪ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে ছেড়ে আসে এমভি হাইডং-০৯। এরপর রোববার বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজটিতে ১৭১ প্যাকেজে এক হাজার ৫৫৬ মেট্রিক টন বিভিন্ন ধরনের মালামাল রয়েছে।


এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, দুপুর ২টা থেকে পণ্য খালাস শুরু হবে। এরপর নদী পথে এসব পণ্য বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে নেওয়া হবে। ৭ মার্চ জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।


এর আগে গত ২১ ফেব্রুয়ারি রেলসেতুর ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টনের ২৩০ প্যাকেজের স্টিলের পাইপ ও মেশিনারি পণ্য নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার মোংলা বন্দরে আসে।

Tag
আরও খবর