চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 09:05:01 am

রাজধানীর সায়েন্সল্যাবে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তিন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জাড়িয়ে পড়েছেন। রোববার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১টা থেকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার পর এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।


এদিকে সংঘর্ষের জেরে রাজধানীর গ্রিন রোড এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। 


বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। সংঘর্ষের কারণ এখনও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র সংঘর্ষের শুরু হয়েছে। 


উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। এ ঘটনার জেরে ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বাস ভাঙচুরের জেরেই আজকের এ সংঘর্ষ।  

আরও খবর