নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 11:16:35 am

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শরীফুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামে এক ইসলামি বক্তা দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এসময় তার জিহ্বাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। শনিবার (৪ মার্চ) গভীর রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।


আহত শরীফুল ইসলাম ভূঁইয়া সদর উপজেলার চাপুইর এলাকার আব্দুর রশিদ ভুঁইয়ার ছেলে ও বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।


পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। 


আহত শরীফুলের ছোট ভাই মওদুদুল ইসলাম ভূঁইয়া বলেন, রাতে বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি এলাকার একটি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আজমপুর রেলস্টেশনের পাশে ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা শরীফুলের জিহ্বার বেশীরভাগ অংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়াও তার সঙ্গে থাকা ওবায়দুল্লা (৩৪) নামে আরও একজন আহত হয়েছে। 


তিনি আরও বলেন, তার ভাই বিভিন্ন সময় ওয়াজ-মাহফিলে শিয়াদের নিয়ে বক্তব্য করেন। ধারণা করা হচ্ছে শিয়া অনুসারীরাই এ হামলার সঙ্গে জড়িত।  


আহলে সুন্নত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলাল বলেন, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ার কারণে পূর্বপরিকল্পনা করে এমন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।


আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর